Terms and Conditions


Elorlife-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ভিজিট করা এবং এখান থেকে কেনাকাটা করার অর্থ হলো আপনি নিচের শর্তাবলীর সাথে স্বয়ংক্রিয়ভাবে সম্মত হচ্ছেন। Elorlife একটি সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক রিটেইল ব্র্যান্ড। আমাদের কোনো ফিজিক্যাল শোরুম বা পাইকারি বিক্রয় কার্যক্রম নেই।


১. ব্যক্তিগত তথ্যের সুরক্ষা (Privacy & Data Security): আমাদের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্ডারের সুবিধার্থে আপনার প্রদান করা তথ্য (নাম, ফোন নম্বর, ঠিকানা) শুধুমাত্র আমাদের ডেলিভারি পার্টনার এবং টেকনিক্যাল টিমের সাথে শেয়ার করা হতে পারে। Elorlife আপনার কোনো ডেটা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করে না। তবে ওয়েবসাইট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে এবং মার্কেটিংয়ের জন্য আমরা কুকিজ বা অন্যান্য অ্যানালিটিক্স টুল (যেমন- ফেসবুক পিক্সেল) ব্যবহার করতে পারি।


২. কপিরাইট এবং মেধাস্বত্ব (Copyright & Intellectual Property): এই ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট—যার মধ্যে পোশাকের ডিজাইন, প্রোডাক্ট ফটোগ্রাফি, লোগো, গ্রাফিক্স এবং লেখা অন্তর্ভুক্ত—সম্পূর্ণরূপে Elorlife-এর নিজস্ব সম্পত্তি। আমাদের পূর্বানুমতি ছাড়া এসব কন্টেন্ট অন্য কোনো পেজ, ওয়েবসাইট বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।


৩. ক্রেতার দায়বদ্ধতা এবং সঠিক তথ্য প্রদান: অর্ডার কনফার্ম করার সময় ক্রেতাকে অবশ্যই নির্ভুল নাম, সচল মোবাইল নম্বর এবং সঠিক ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে। ভুল তথ্য দিয়ে ফেক অর্ডার করা বা বিনা অনুমতিতে অন্য কারও ঠিকানা ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। গ্রাহকের দেওয়া ভুল তথ্যের কারণে পার্সেল ডেলিভারিতে কোনো সমস্যা হলে Elorlife তার দায়ভার নেবে না।


৪. থার্ড-পার্টি বা এক্সটার্নাল লিংক: আমাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া পেজে অন্য কোনো থার্ড-পার্টি ওয়েবসাইটের (যেমন- ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) লিংক দেওয়া থাকতে পারে। ওই সকল লিংকে প্রবেশ করে কোনো তথ্য প্রদান করলে তার নিরাপত্তার দায়ভার ব্যবহারকারীর নিজের। এর জন্য Elorlife কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


৫. পণ্যের মূল্য এবং ক্যাম্পেইন পলিসি (Pricing & Offers): কাঁচামালের দাম এবং উৎপাদন খরচের ওপর ভিত্তি করে পণ্যের মূল্য যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। আমরা যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পণ্যের মূল্য আপডেট এবং যেকোনো ডিসকাউন্ট অফার চালু বা বাতিল করার অধিকার সংরক্ষণ করি। তবে, কোনো কাস্টমারের অর্ডার একবার কনফার্ম হয়ে যাওয়ার পর সেই অর্ডারের জন্য অতিরিক্ত কোনো মূল্য দাবি করা হবে না।


৬. অর্ডার প্রসেসিং এবং ডেলিভারি অনলাইনে করা প্রতিটি অর্ডার আমরা সতর্কতার সাথে যাচাই করে থাকি। আমরা কোনো অর্ডারের আংশিক ডেলিভারি (Partial Delivery) প্রদান করি না। একটি অর্ডারে থাকা সকল পণ্য একসাথেই প্যাকেজিং এবং ডেলিভারি করা হয়। এছাড়া, অপ্রত্যাশিতভাবে কোনো পণ্যের স্টক শেষ হয়ে গেলে Elorlife সেই অর্ডারটি বাতিল বা রিফান্ড করার সম্পূর্ণ অধিকার রাখে।


৭. যোগাযোগ ও সহায়তা আমাদের পণ্য, ওয়েবসাইট বা উপরের যেকোনো শর্তাবলী নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

উপরোক্ত শর্তাবলী মেনে আমাদের ওয়েবসাইটের সেবা গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।