Elorlife গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ ও ব্যবহার করি, তা নিচে সংক্ষেপে দেওয়া হলো:
তথ্য সংগ্রহ: অর্ডার প্রসেস এবং ডেলিভারি নিশ্চিত করার জন্য আমরা আপনার নাম, মোবাইল নম্বর এবং ঠিকানা সংগ্রহ করে থাকি। এছাড়া, ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা উন্নত করতে গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল বা কুকিজ -এর মতো ট্র্যাকিং টুল ব্যবহার করা হতে পারে।
তথ্যের ব্যবহার: আপনার প্রদান করা তথ্য শুধুমাত্র আপনার কাছে সঠিক পণ্যটি পৌঁছে দেওয়া এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন বা অফার দেখানোর কাজে ব্যবহৃত হবে।
তথ্য শেয়ারিং: ডেলিভারি পার্টনার এবং আইটি পার্টনার ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের কাছে আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা শেয়ার করি না।
থার্ড-পার্টি লিংক: আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিংক (যেমন- সোশ্যাল মিডিয়া) থাকতে পারে। সেসব লিংকে গিয়ে কোনো তথ্য প্রদান করলে তার নিরাপত্তার দায়ভার ব্যবহারকারীর নিজের।
আপনার তথ্যের গোপনীয়তা সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
হটলাইন: 01580-318423 (10 AM - 8 PM)